শিক্ষা অনুরাগী সংসদ সদস্য এম. এ. হান্নান নাসিরনগর শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলের পাকা রাস্তার উদ্বোধন করেছেন।
আজ ১২ সেপ্টেম্বর সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি বিদ্যালয়টির পাকা রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কোমলমতি শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন, সাবেক বিএনপির সদস্য সচিব আজিজুল রহমান চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
পাকা রাস্তা উদ্বোধনের মধ্য দিয়ে নাসিরনগর শিশু কানন কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো।
পল্লব চক্রবর্তী, স্টাফ রিপোর্টার 


















