ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে আরও দুই মেয়াদে ক্ষমতায় রাখতে হবে

  • আপডেট সময় : ১২:৩২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭
  • 355

নিউজ ডেস্ক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ পৃথিবীর উন্নত দেশগুলোর একটি হয়ে যাবে। আর এটা করতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কম করে হলেও আরও দুই মেয়াদে ক্ষমতায় রাখতে হবে।

শুক্রবার দুপুরে বগুড়া যাওয়ার পথে কালিহাতী উপজেলায় এক মতবিনিয়ম সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এর মানে আমরা আর কোনো দেশের কাছ থেকে সাহায্য নেবো না। পাশ্ববর্তী দেশগুলোর বিপদে আমরাই সাহায্যের হাত বাড়িয়ে দিব।

তিনি বলেন, বাংলাদেশের আসল মূল্যায়ন হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর। শহরাঞ্চল থেকে শুরু করে গ্রামাঞ্চলেও উন্নয়নের জোয়ারে ভাসছে। এই ধারাকে অব্যাহত রাখতে আমাদের সকলকে এক যোগে কাজ করতে হবে।

সভায় টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, একাব্বর হোসেন (এমপি), হাসান ইমাম খান সোহেল হাজারী (এমপি), টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরণ ও টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম, কালিহাতী উপজেলা চেয়ারম্যান মজহারুল ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

শেখ হাসিনাকে আরও দুই মেয়াদে ক্ষমতায় রাখতে হবে

আপডেট সময় : ১২:৩২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭