ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা ‘ধরিত্রী কন্যা’ : মেনন

  • আপডেট সময় : ১০:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
  • 400

1388
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জাতিসংঘ পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পদকে ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ধরিত্রী কন্যা’ হিসেবে অভিহিত করেছেন।

মন্ত্রী আজ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘চ্যাম্পিয়ন অব দি আর্থ’ পদক অর্জন বিশ্বে বাংলাদেশের মর্যাদা সুউচ্চ শিখরে পৌঁছে দিয়েছে, বাঙালি জাতির গৌরব বৃদ্ধি করেছে, আমাদেরকে গৌরবান্বিত করেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, শেখ হাসিনা কেবল আজ বাঙালি জাতির অহংকার নয়, তিনি এ ধরিত্রীর অহংকার। তিনি সারা বিশ্ববাসীর অনুকরণীয় নেতৃত্বের আসনে আসীন হয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। মন্ত্রী ‘ধরিত্রী কন্যা’ শেখ হাসিনার অব্যহত অগ্রগতি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

শেখ হাসিনা ‘ধরিত্রী কন্যা’ : মেনন

আপডেট সময় : ১০:৫৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫