ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন, স্ত্রী আহত

‎ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে সুপারিপাড়া নিয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মুজিবুল ইসলাম ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা খাতুন আহত হয়েছেন। নিহতের ছোট ভাই রবিউল ও তার স্ত্রী মিলি খাতুনের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে ঝগড়া বিবাদ সৃষ্টি হলে এক পর্যায়ে নিহতের ছোট ভাই রবিউল ও তার স্ত্রী মিলি খাতুন বড় ভাইকে কাঠের বাটাম দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে মুজিবুল নিহত হয় এসময় নিহতের স্ত্রী নাজমা খাতুন ও আহত হয়। ঘটনার পর নিহতের ছোট ভাই রবিউল পালিয়ে যায় বলে জানা গেছে। অন্যদিকে, তার স্ত্রী মিলি খাতুনকে গ্রামবাসী আটক করে পুলিশ সোর্পদ করেছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মিলি খাতুন নামে একজনকে আটক করেছে বড় ভাই খুনের অভিযোগে ঘাতক রবিউলকে আটকের চেষ্টা চলছে

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

শৈলকুপায় সুপারি পাড়া নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন, স্ত্রী আহত

আপডেট সময় : ০৯:১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬