শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/তামিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ ০৮ সেপ্টেম্বর ০৪.৪৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত দক্ষিণ শাহীবাগ সাকিনের আবুল কালাম এর মালিকানা ৩য় তলা বিশিষ্ট বিল্ডিং এর ২য় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাট বাসায় অভিযান পরিচালনা করে মাদক কারবারী ১। পলাশ দেব (২৮), পিতা-সুধীর দেব, সাং-কাজিরহাটা, ইউপি-০৫নং লামাতাসি, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ, ২। শাহরিয়া সৈকত শিশির (২৬), পিতা-মৃত আশরাফ আলী, সাং-মহাজনপাড়া, ইউপি-০৪নং শেখপুরা, থানা-দিনাজপুর সদর, জেলা-দিনাজপুর, এপি-শাহীবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতারের তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক ও সীমান্তে চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া তিনি আরোও জানান, আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলাবাসী সহযোগিতা কামনা করছি।
কাওছার আহমদ সবুজ উপজেলা প্রতিনিধি 

















