ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়ার ইন্তেকাল

  • আপডেট সময় : ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • 13

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং ভূঁইয়া পরিবহনের কর্ণধার আশরাফ উদ্দিন ভূঁইয়া (মিলন ভূঁইয়া) আর নেই। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎সংবাদপত্র জগতের অতি পরিচিত এই ব্যক্তিত্বের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

‎পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত ১০:৩০ মিনিটে রামপুরা বাজার এলাকায় মরহুমের বাসার সামনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইলে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাঁকে দাফন করা হবে।

‎তাঁর এই আকস্মিক মৃত্যুতে সংবাদপত্র শিল্পের সাথে জড়িত বিভিন্ন সংগঠন, গণমাধ্যমের কর্তাব্যক্তি এবং নান্দাইলের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

সংবাদপত্র পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন ভূঁইয়ার ইন্তেকাল

আপডেট সময় : ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬