চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা অডিটোরিয়ামে ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক সমকাল আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী মোসা: মাহফুজা খাতুন অসাধারণ যুক্তি, সাবলীল উপস্থাপনা ও বাচনভঙ্গির মাধ্যমে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিল্লুর রহমান। তিনি বিজয়ী শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলাউদ্দিন এ সাফল্যে আনন্দ প্রকাশ করে বিজয়ী শিক্ষার্থী ও বিতর্ক দলের সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় আন্তরিক।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব কামরুজ্জামান ও জনাব আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রস্তুতি, অনুশীলন ও উৎসাহ প্রদানে তাঁদের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শ্রেষ্ঠ বক্তা মোসা: মাহফুজা খাতুনের এই অসাধারণ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে।
আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের এই গৌরবময় অর্জনে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, বিতর্ক দলের সদস্য এবং শ্রেষ্ঠ বক্তা মোসা: মাহফুজা খাতুনসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সমকাল আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন শ্রেষ্ঠ বক্তা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মোসা: মাহফুজা খাতুন
-
রিপোর্টার: আবুল কালাম আজাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি - আপডেট সময় : ১০:৩৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- 7
জনপ্রিয় সংবাদ



















