ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সম্পত্তি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে সোলায়মান মুন্সির পরিবারের ক্ষোভ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন সোলায়মান মুন্সি ও তার পরিবারের সদস্যরা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আয়োজিত সংবাদ সম্মেলনে সোলায়মান মুন্সি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তির বণ্টননামা নিয়ে তার চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে তাকে হুমকি-ধমকি দেওয়া এবং মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
সোলায়মান মুন্সির দাবি, সম্প্রতি ইসমাইল ও তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের পরিবারকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে। এতে তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব অভিযোগের তীব্র প্রতিবাদ জানান সোলায়মান।
তিনি আরও দাবি করেন, ২০২৪ সালে বাড়ি নির্মাণের সময়ও তাদের বিরুদ্ধে মামলা ও হামলার ঘটনা ঘটে। এমনকি তার এক চাচাকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ঘটনার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রমাণ রয়েছে বলে দাবি করেন সোলায়মান মুন্সি।
সংবাদ সম্মেলনে তার চাচা আজিজুল হক অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের পরিবার বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে। সে সময় বাড়িঘর নির্মাণেও বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। এছাড়া বেতাগী ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান শফিউল আলম শফি তাকে পরিষদে বসতে দেননি বলেও অভিযোগ করেন আজিজুল হক।
তিনি বলেন, অতীতের ঘটনার পর এখন আবার তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সম্পত্তি বিরোধসহ সংশ্লিষ্ট সব ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানান।
এ সময় শাহজাহান, পারভীন আক্তার, আজিজুল হক, সোলায়মান মুন্সি, শামিমা আক্তার, রোজি আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ওমর ফারুক
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

সম্পত্তি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে সোলায়মান মুন্সির পরিবারের ক্ষোভ

আপডেট সময় : ১১:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬