ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সদস্যদের সঙ্গে মতবিনিময়

নাটোরের সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বড় সাঁঐল শাহ পাড়া এলাকায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি র সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী কায়ছার হায়দার হেলাল।

সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সুলতান আহমেদ।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সংস্থার প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় সদস্যদের মধ্যে ঐক্য, পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬