সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) হবিগঞ্জ এসআরবি-৯ শায়েস্তগঞ্জ ক্যাম্পের অভিযানে ৭৮০০পিস ইয়াবা ট্যাবলেট ও একটি গাড়ী আটক করা হয়।
এসআরবি-৯ জানায়,গত ৪/১/২৬ইং তারিখ (রবিবার) রাত আনুমানিক ৭-৪৫মিঃসময় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন প্রাইম ডায়াগনস্টিক সেন্টার এর সামনে চেক পোষ্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালানোর সময় গাড়ীতে থাকা ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাহাকে আটক করে জিঙাসাবাদে সে জানায় যে তার নিকট ইয়াবা ট্যাবলেট রয়েছে। আটক ব্যক্তির দেয়া তথ্যের মাধ্যমে বিশেষভাবে লোকানো ৭৮০০পিস ইয়াবাসহ গাড়ীটি জব্দ করা হয়।
জিঙাসাবাদে আটককৃত জানায়, সে সীমান্তপথ দিয়ে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।আটক- ব্যক্তি হলঃ মোঃ কাদের মিয়া (২৬)পিতাঃ মৃত মোঃ আব্দুল আজিজ মিয়া সাং বাদেশশরিয়া বাড়ী থানাঃ দেওয়ানগঞ্জ জেলাঃ জামালপুর। আটককৃত ব্যক্তির বিরুদ্বে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত মালামাল ও গাড়ী মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৯ জানায়,মাদকসহ অপরাধীর বিরুদ্বে এসআরবি-৯ এর অভিযান অব্যাহত থাকবে।
মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,আটক ব্যক্তি ও জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনি পক্রিয়া শেষে আসামি কে আদালতে প্রেরণ করা হবে।
সারোয়ার নেওয়াজ শামীম হবিগঞ্জ। 



















