সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা
আজ শনিবার (১২-৯২৬ইং) হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) নির্বাচনী এলাকার সরকারি ভাতাপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিনদের অংশগ্রহণে “সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ জি কে গউছ,সংসদ সদস্য, ২৪১ হবিগঞ্জ-৩;হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ ও সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তারেক মাহমুদ, পুলিশ সুপার, হবিগঞ্জ। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
আয়োজিত এ মতবিনিময় সভায় ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রধান অথিতির বক্তব্যে জি কে গউছ বলেন, সুন্দর সমাজ গঠনে প্রয়োজন নৈতিকতার চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত উদ্যোগ।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক একটি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত মানবিক সমাজ।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 


















