স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (আরএসবি)হবিগঞ্জ এর শায়েস্তগঞ্জ সিপিসি-৩ ক্যাম্পের অভিযানে মাদকদ্রব্য গাজাসহ তিনজন আটক।
আরএসবি সূত্রে জানাযায়, গত(২৪/৯/২৬ইং)তারিখে বৃহস্পতিবার রাত আনুমানিক (১০-২৫মিঃ)সময় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন শাহজানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে পাতাকুড়ি চত্বরে অভিযান চালিয়ে ৫০কেজি গাজাসহ তিনজনকে আটক করে।আটককৃতরা জিঙাসাবাদে জানায় যে তাহারা একে অপরের যোগসাজসে সীমান্ত এলাকা হতে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃতরা হলঃ১রাজু কল(৩২) পিতা মৃতঃপাকলু কল (২)লিটন কর্মকার(৩৫)পিতা মৃতঃলক্ষণ কর্মকার( ৩)হৃদয় তাতী( ২৫) পিতা মৃত মন্টু তাতী সর্বসাং রশীদ পুর থানাঃ বাহুবল। জেলাঃ হবিগঞ্জ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮এর আইনে মামলা দায়ের করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 



















