ঢাকা ১১:৩১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫

হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটমের স্ট্যান্ডকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। রোববার দুপুরে বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাহুবল বাজারের বকুলতলা এলাকায় সিএনজি ও টমটমের স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। রোববার দুপুরে স্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের চালকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সংঘর্ষের সময় দুই পক্ষের লোকজন পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও তাঁদের আঘাতের ধরন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের মামলা বা আটকের তথ্য পাওয়া যায়নি।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, সিএনজি ও টমটমের স্ট্যান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

হবিগঞ্জে সিএনজি-টমটম স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ২৫

আপডেট সময় : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬