ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‎হালিশহরে নবনির্মিত বায়তুল মোশাররফ জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি সাঈদ আল নোমান

  • আপডেট সময় : ০২:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 25

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

‎চট্টগ্রাম নগরের হালিশহর আই ও জে ব্লকে নবনির্মিত ‘বায়তুল মোশাররফ জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার এক জমকালো ও আধ্যাত্মিক আবহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১০ আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান।

উদ্বোধন শেষে তিনি সাধারণ মুসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি এলাকার ধর্মীয় ও সামাজিক উন্নয়নে এই মসজিদের ভূমিকার প্রশংসা করেন।

একই সাথে মসজিদের চলমান উন্নয়ন কাজের সহায়তায় ব্যক্তিগত পক্ষ থেকে নগদ আড়াই লক্ষ টাকা অনুদান প্রদান করেন। এছাড়া তাঁর পক্ষ থেকে মসজিদের বাকি কাজের জন্য আরও ১০০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীন জমির উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে নতুন এই আল্লাহর ঘর নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবকল্যাণে ইসলামের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক স্থানীয় মুসল্লি উপস্থিত ছিলেন।

জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

‎হালিশহরে নবনির্মিত বায়তুল মোশাররফ জামে মসজিদের উদ্বোধন করলেন এমপি সাঈদ আল নোমান

আপডেট সময় : ০২:৫৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬