ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ ঘণ্টা পর ষাটনল লঞ্চঘাটে নিখোঁজ রবিনের লাশ উদ্ধার চাঁদপুর জেলা ডুবুরি দলের অভিযানে ঘাটের নিচ থেকে লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া মো. রবিন (৩৬)-এর লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর জেলা ডুবুরি দলের সদস্যরা লঞ্চঘাটের নিচ থেকে তার লাশ উদ্ধার করেন।

এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা মকবুল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে পৌঁছালে যাত্রীদের সঙ্গে রবিনও লঞ্চ থেকে নামছিলেন। এ সময় ব্যাগ নিয়ে নামার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

রবিন নদীতে পড়ে যাওয়ার পর স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে চাঁদপুর জেলা ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। দীর্ঘ ২৬ ঘণ্টার অভিযান শেষে লঞ্চঘাটের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিখোঁজ রবিন শরীয়তপুরের নড়িয়া উপজেলার প্রেমতলা গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জে বসবাস করতেন। তার শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর মোল্লাবাড়ি এলাকায়।

রবিনের স্ত্রী নাসরিন জানান, তার স্বামী নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে তার চাকরি চলে যায়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্বামীর নিখোঁজের খবর পেয়ে শুক্রবার লঞ্চঘাটে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন নাসরিন। রবিনের লাশ উদ্ধারের খবরেও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে তাদের বিরুদ্ধে কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

২৬ ঘণ্টা পর ষাটনল লঞ্চঘাটে নিখোঁজ রবিনের লাশ উদ্ধার চাঁদপুর জেলা ডুবুরি দলের অভিযানে ঘাটের নিচ থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:০১:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬