বিআরটিএ বরগুনা জেলার আওতাধীন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্ট বোর্ড হতে মঞ্জুরীকৃত অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ, বরগুনার যৌথ আয়োজনে আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ১৭ (সতের) জনের পরিবারের নিকট মোট ৪৫ লক্ষ টাকার চেক তুলে দেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার।
এ সময় উপস্থিত বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ আরিফ হোসেন খান। বরগুনা 


















