ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাক্সেস একাডেমি’ ও ‘মেরাকি ইজ ২৩’ এর যৌথ উদ্যোগে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে বিশ্বমানের শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত

  • আপডেট সময় : ১২:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 32

‎নিজস্ব প্রতিবেদন

‎উন্নত শিক্ষা ব্যবস্থা, তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এক ঐতিহাসিক সমঝোতায় আবদ্ধ হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান ‘অ্যাক্সেস একাডেমি’, সৃজনশীল প্ল্যাটফর্ম ‘মেরাকি ইজ ২৩’ এবং চট্টগ্রামের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ).। এই যৌথ উদ্যোগের ফলে চট্টগ্রামের উচ্চশিক্ষা ও তরুণদের দক্ষতা উন্নয়নে এক নতুন এবং বৈপ্লবিক দিগন্ত উন্মোচিত হলো।

‎শনিবার ইডিইউ স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই যৌথ শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, শিক্ষাবিদ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগ কেবল প্রাতিষ্ঠানিক সনদের নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রায়োগিক দক্ষতা ও সৃজনশীলতার। ‘অ্যাক্সেস একাডেমি’ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানদণ্ডে দক্ষ করে তুলতে কাজ করছে, যার সাথে ‘মেরাকি ইজ ২৩’ এর সৃজনশীল ও মননশীল উদ্যোগ এবং ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির বিশ্বমানের একাডেমিক পরিবেশ যুক্ত হয়ে তরুণদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি করবে।

‎এই অংশীদারিত্বের আওতায় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিয়মিত একাডেমিক শিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক মানের লিডারশিপ ট্রেনিং, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন, সৃজনশীল কর্মশালা এবং ক্যারিয়ার গাইডেন্সের বিশেষ সুবিধা পাবেন। যা তাদের কর্পোরেট জগৎ এবং আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি নেতৃত্ব দেওয়ার উপযোগী করে তুলবে।

‎আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই ত্রিমুখী মেলবন্ধন চট্টগ্রামের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে এবং দেশের উচ্চশিক্ষার মানদণ্ডকে আরও এক ধাপ এগিয়ে নিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

অ্যাক্সেস একাডেমি’ ও ‘মেরাকি ইজ ২৩’ এর যৌথ উদ্যোগে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে বিশ্বমানের শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত

আপডেট সময় : ১২:৩৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬