ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চেনা আঙিনায় নতুন মিশন: অবসরের পর ফের চবির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাহাঙ্গীর ফজল

  • আপডেট সময় : ০৯:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 11

বিশেষ প্রতিবেদক :

‎চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রকৌশল দপ্তরে গতিশীলতা ও চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সুষ্ঠু বাস্তবায়নে আবারও অভিজ্ঞতার ওপরই আস্থা রাখল বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী চাকরি থেকে অবসর নেওয়ার প্রায় এক বছর পর, বিশেষ প্রশাসনিক সিদ্ধান্তে চুক্তিভিত্তিক প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) পদে পুনঃনিয়োগ পেয়েছেন প্রকৌশলী শাহজাদা ছৈয়দ জাহাঙ্গীর ফজল মাইজভান্ডারী।

‎২০২৬ সালের ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হাছান মিয়ার সই করা এক অফিস আদেশের মাধ্যমে তাকে আগামী ৬ মাসের জন্য এই পদে দায়িত্ব দেওয়া হয়।

‎বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, তৎকালীন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আবদুল আহাদ ব্যক্তিগত কারণ দেখিয়ে আকস্মিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। তার এই আবেদনের পরিপ্রেক্ষিতে চবি কর্তৃপক্ষ কোনো ধরনের শূন্যতা তৈরি হতে না দিয়ে তাৎক্ষণিকভাবে একসময়ের সফল চিফ ইঞ্জিনিয়ার (ইনচার্জ) ছৈয়দ জাহাঙ্গীর ফজলকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়।

‎প্রকৌশল দপ্তরের কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) হিসেবে দীর্ঘ কর্মজীবন শেষে স্বাভাবিক অবসরে (পিআরএল) গিয়েছিলেন ছৈয়দ জাহাঙ্গীর ফজল। চবির অভ্যন্তরীণ অবকাঠামো, ভৌগোলিক অবস্থান এবং প্রকৌশল বিভাগের খুঁটিনাটি বিষয়ে তার দীর্ঘ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে ক্যাম্পাসে বেশ কিছু বড় ও গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প চলমান থাকায়, এই মুহূর্তে একজন নতুন বা অনভিজ্ঞ মানুষের চেয়ে পুরোনো ও দক্ষ কাণ্ডারির প্রয়োজন ছিল সবচেয়ে বেশি।

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ হাছান মিয়া জানান, সদ্য বিদায়ী প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা নেতিবাচক কারণে এই রদবদল হয়নি। তিনি সম্পূর্ণ নিজস্ব কারণে অব্যাহতি নিয়েছেন। আর প্রকৌশলী ছৈয়দ জাহাঙ্গীর ফজলের সততা ও পূর্বের কর্মদক্ষতার কথা বিবেচনা করেই তাকে প্রশাসনের সিদ্ধান্তে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

‎যোগাযোগ করা হলে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ছৈয়দ জাহাঙ্গীর ফজল জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার চেনা আঙিনা। অবসরের পর প্রশাসন তাকে যে আস্থা নিয়ে বড় দায়িত্ব দিয়েছে, তিনি তার সর্বোচ্চ কর্মদক্ষতা দিয়ে তার প্রতিফলন ঘটাতে চান। বিশেষ করে ঝুলে থাকা উন্নয়ন কাজগুলো দ্রুত শেষ করাই হবে তার প্রধান লক্ষ্য।

‎ক্যাম্পাস সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের এই সিদ্ধান্ত চবির প্রকৌশল দপ্তরে স্থবিরতা কাটানোর পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনবে। প্রাথমিক এই ৬ মাসের চুক্তির মেয়াদ কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তীতে আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে চবি প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

চেনা আঙিনায় নতুন মিশন: অবসরের পর ফের চবির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাহাঙ্গীর ফজল

আপডেট সময় : ০৯:১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬