ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর মজুত করা প্রায় ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জরিমানাপ্রাপ্ত নূর ইসলাম ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের উত্তর নামাজের চর এলাকায় এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নামাজের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নূর ইসলামকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ঘটনাস্থলে মজুত করা আনুমানিক ১ লাখ ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

জনপ্রিয় সংবাদ

মধুপুরে সড়ক দুর্ঘটনা, হতাহত বা প্রাণহানির ঘটনা নেই

উলিপুরে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৪৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬