ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোয়ার্টারলি ডাটা রিভিউ অনুষ্ঠিত

হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কোয়ার্টারলি ডাটা রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়। আজ (২৬/১০/২৬ইং)হবিগঞ্জ সিভিল সার্জন ডাঃ রত্নদীপ বিশ্বাস এর সভাপতিত্বে কোয়ার্টারলি ডাটা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডেপুটি সিভিল সার্জন , বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নার্সিং সুপারভাইজার, পরিসংখ্যানবিদসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং MIHR Consortium, সীমান্তিক ও icddr,b-এর প্রতিনিধিবৃন্দ।

সভায় স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা, ডাটার গুণগত মান উন্নয়ন, তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিতকরণ এবং তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Momentum Integrated Health Resilience Consortium এর কারিগরি সহায়তায় আয়োজিত এ সভা স্বাস্থ্যসেবা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আরও কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নির্ভুল তথ্য, কার্যকর সমন্বয় ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই বলে জানান উপস্থিত কর্মকর্তাগণ।

জনপ্রিয় সংবাদ

সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

কোয়ার্টারলি ডাটা রিভিউ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬