ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাঘাটায় আওয়ামী লীগ নেতার হামলায় যুবদল নেতা গুরুতর আহত, পৌনে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া বাজার এলাকায় মতিয়ার রহমান টুকু নামের যুবদল নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আশরাফ মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

এজাহার সূত্রে জানা যায়, বোনারপাড়া বাজারের মতলু গেইট সংলগ্ন ব্রিজের ওপর একদল অস্ত্রধারীরা, সাঘাটা উপজেলা হলদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মতিয়ার রহমানের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর কাছে থাকা কনস্ট্রাকশন সাইটের নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে বলে জানান।

ভক্সপপঃ- স্থানীয় দলীয় নেতাকর্মীদের বক্তব্য

১৭ বছর বিভিন্ন ভাবে হামলা – মামলার শিকার হয়েছেন, বর্তমানে বিএনপি সরকার থাকার পরেও হামলার ঘটনা ঘটতেছে, এব্যাপারে ব্যবসা ও আর্থিক ভাবে ফায়দা নিতে আওয়ামী লীগকে নিজ দলের দায়িত্তশীল ব্যক্তিরাই বিভিন্ন ভাবে তাদের সহযোগিতা করছেন বলে অভিযোগ করেন।

এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে সাঘাটা থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আজ বিজয়া দশমী: অশ্রুসিক্ত হৃদয়ে মাকে বিদায় জানালেন লাখো ভক্ত

গাইবান্ধার সাঘাটায় আওয়ামী লীগ নেতার হামলায় যুবদল নেতা গুরুতর আহত, পৌনে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬