ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রংপুরের পীরগাছায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা বিএনপির পৃষ্ঠপোষকতায় এবং ‘সোনালী অতীত’-এর আয়োজনে পীরগাছা জে এন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।
উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক পীরগাছা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী, পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা ও পীরগাছা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রংপুর জেলা ফুটবল একাদশ বনাম লালমনিরহাট জেলা ফুটবল একাদশ। খেলা দেখতে মাঠে স্থানীয় প্রচুর দর্শক ও ফুটবল প্রেমীদের সমাগম ঘটে।

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ডিবির অভিযানে ২৭ পিস ইয়াবা সহ একজন আটক।

পীরগাছায় মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬