ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, আকলিমা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের সাফল্য

কিশোরগঞ্জের হোসেনপুরে ‘হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি অ্যাসোসিয়েশন’-এর অধীনে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে আকলিমা আইডিয়াল স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।

আকলিমা আইডিয়াল স্কুলের সৌজন্যে প্রকাশিত ফলাফল অনুযায়ী, নার্সারি শ্রেণিতে আরাফাত ইসলাম আবির (রোল: ১০৩৯), প্রথম শ্রেণিতে আজমাইন হোসেন আবিদ (রোল: ২০৫২) ও তানজিমুল ইসলাম তাওহীদ (রোল: ২০৫১), দ্বিতীয় শ্রেণিতে সিদরাতুল মুনতাহা খুশি (রোল: ৩০৫১), মিফতাহুল জান্নাত নুবুম (রোল: ৩০৪৫) ও রাদিয়ান আহমেদ রাফসান (রোল: ৩০৫৩-খ) বৃত্তি অর্জন করেছে।

এ ছাড়া চতুর্থ শ্রেণিতে শেখ সাদ (রোল: ৫০৩৭) এবং পঞ্চম শ্রেণিতে সারোয়ার জাহান সানজিদ (রোল: ৬০৩৩) ও জাইন সরকার (রোল: ৬০৩৪) সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

এর আগে, ২০২৫ সালের হোসেনপুর বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায় আকলিমা আইডিয়াল স্কুলের ১৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। তাদের এ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি যারা এবার বৃত্তি অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শুভকামনা জানানো হয়েছে।

শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের মেধাবৃত্তি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

জনপ্রিয় সংবাদ

শরণখোলায় জমিতে ওষুধ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, পরিবারের সুষ্ঠু বিচার দাবি

হোসেনপুরে বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, আকলিমা আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের সাফল্য

আপডেট সময় : ০৬:১২:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬