ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে আগুনে পুড়ল কৃষকের চার ঘর, গরুর মৃত্যু; আহত কৃষক।

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক রঞ্জু মিয়ার বসতবাড়ির চারটি ঘর পুড়ে গেছে। এ ঘটনায় একটি গরু মারা গেছে। দগ্ধ হয়েছে আরও দুটি গরু ও তিনটি ভেড়া। আগুনে ধান, কৃষিযন্ত্র ও আসবাবপত্রসহ প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। আগুন নেভাতে গিয়ে নিজেও দগ্ধ হয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের খইখাওয়ার কুটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুড়ে যাওয়া বসতবাড়ির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে কৃষকের চারটি ঘর, ছয় হর্সপাওয়ারের একটি শ্যালো মেশিন, তিন হর্সপাওয়ারের একটি পাম্প, ১০ মণ ধান ও আসবাবপত্র পুড়ে যায়। গোয়ালঘরে থাকা একটি গরু আগুনে পুড়ে মারা যায়। এ ছাড়া দুটি গরু ও তিনটি ভেড়া দগ্ধ হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক রঞ্জু মিয়া বলেন, আগুনে গরু-ভেড়া, শ্যালো মেশিন, পাম্পসহ কোনো কিছুই রক্ষা করতে পারেননি তিনি। আগুন নেভাতে গিয়ে নিজেও আহত হয়েছেন। বর্তমানে তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। ছেলে-মেয়েদের নিয়ে কীভাবে সংসার চালাবেন, তা বুঝতে পারছেন না।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

মধুপুরে সড়ক দুর্ঘটনা, হতাহত বা প্রাণহানির ঘটনা নেই

উলিপুরে আগুনে পুড়ল কৃষকের চার ঘর, গরুর মৃত্যু; আহত কৃষক।

আপডেট সময় : ০৭:৪৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬