নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রামে আব্দুল গণি-পূণ্যজান ফাউন্ডেশনের উদ্যোগে গুণী শিক্ষক সম্মাননা, কৃতী শিক্ষার্থী সম্মাননা ও সফল কৃষক সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ২৪ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে বিনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এ সামাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জাজিস কাদির বাবু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এফ এম আলী হায়দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আব্দুল গণি-পূণ্যজান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব মো. এমদাদুল হক।
সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় থাকবেন বিলহালতী ত্রিমোহনী (অনার্স) কলেজের অধ্যক্ষ এবং আব্দুল গণি-পূণ্যজান ফাউন্ডেশনের পরিচালক মো. গোলাম সরওয়ার।
আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষা ও কৃষিক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তি, মেধাবী শিক্ষার্থী এবং সফল কৃষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া ও অন্যদের অনুপ্রাণিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।
মোঃ সিফাত মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি: 


















