ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা পদ্মা নদীতে অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি জাল জব্দ ও ধ্বংস

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী গতকাল রবিবার দিন ব্যাপী ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান। এসময় এসআরবি-১২ সিপিসি-১, কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী উপস্থিত ছিলেন। অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬ টি (আনুমানিক মূল্য ৪,২৬,০০০ টাকা) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ৭,৫০০ মিটার (আনুমানিক মূল্য ১,৫০,০০০ টাকা) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল (আনুমানিক মোট মূল্য ৫,৭৬,০০০ টাকা) চরগোলাপনগর ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসআরবি কুষ্টিয়ার সদস্যবৃন্দ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় : ০৭:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬