ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার মতবিনিময়

কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) জেলা পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইহছান ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা।

সভায় স্থানীয় নির্বাচন, কুড়িগ্রামের বিভিন্ন সমস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জেলার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও তিস্তা অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগের গুরুত্ব আলোচনায় উঠে আসে।

জনপ্রিয় সংবাদ

নিয়মের বাহিরে হালনাগাদ হচ্ছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সার্ভিস বই

কুড়িগ্রামে বিএনপি নেতাদের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার মতবিনিময়

আপডেট সময় : ১১:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬