হারানো গ্রামীণ ক্রীড়া সংস্কৃতির পুনরুজ্জীবিত এবং যুবসমাজকে মাদকমুক্ত সুন্দর পরিবেশ উপহার দিতে উলিপুরের আমিন বাজারে অনুষ্ঠিত হলো জমকালো হাডুডু খেলা। এই হাডুডু খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহন করবেন।
বৃহস্পতিবার ২৫ অক্টোবর,২০২৬ইং রাত ৯.০০ ঘটিকার সময় প্রথম রাউন্ডের ৭ম খেলাটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আমিন বাজার এলাকায় আমিন বাজার বণিক সমিতির উদ্যোগে এই হাডুডু খেলার প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, জনাব মোঃ সুলতান বাদশাহ, ইসলামী ব্যাংক মন্ডলের হাট শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধু মহল এস.এস.সি ব্যাচ-২০২৬ইং
উক্ত আমিন বাজার হাডুডু খেলায় প্রধান পৃষ্ঠপোষকতা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক আলহাজ্ব মোঃ সহিদুর রহমান। অদ্য কার খেলায় উপস্থিত ছিলেন আমিনবাজার বনিক সমিতির সভাপতি জনাব মোঃ জাহিদ হাসান।
অদ্যকার খেলায় সভাপতিত্বে করেন বিশিষ্ট কাপড় ব্যবসায়ী, জনাব মোঃ ওয়াজেদ আলী।
অদ্যকার খেলায় তেতুল তলা স্পোটিং ক্লাব, ও অনন্তপুর কদমতলা স্পোটিং ক্লাব অংশ গ্রহন করেন।রাতের আলোর রোশনাই আর বিপুল দর্শকদের তুমুল করতালির মধ্য দিয়ে পুরো এলাকা যেন এক প্রাণবন্ত উৎসবে রূপ নেয়। এই প্রানবন্ত হাডুডু খেলায় তেতুলতলা স্পোটিং ক্লাব- ১ অনন্তপুর কদমতলা ওস্পোটিং ক্লাব- ৪ পয়েন্ট পেয়েছেন।
আমাদের লোকজ ঐতিহ্য রক্ষা এবং সুস্থ বিনোদনের এমন চমৎকার আয়োজন করার জন্য আমিন বাজার বণিক সমিতিকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
মোঃ রেজাউল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার 


















