ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে বারাকা সামাজিক উদ্যোগের আর্থিক অনুদান বিতরণ

টাঙ্গাইলে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে বারাকা সামাজিক উদ্যোগের মাধ্যমে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া মির্জাবাড়িতে অবস্থিত বারাকা সামাজিক উদ্যোগের নিজস্ব কার্যালয়ে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদস্যসচিব ও ‘জনতার মেয়র’ হিসেবে পরিচিত মাহমুদুল হক সানু।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইসমাইল হোসেন, সহসভাপতি মো. মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শামছ উদ্দিন সায়েম, মো. মামুন ও হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনটির এ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিকভাবে সহায়তা করা এবং তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করা। আর্থিক অনুদান পেয়ে উপকারভোগীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।

জনপ্রিয় সংবাদ

সারের সংকটে সড়কে কৃষক, ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রির অভিযোগ

টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে বারাকা সামাজিক উদ্যোগের আর্থিক অনুদান বিতরণ

আপডেট সময় : ০৪:০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬