মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে অস্ত্র হাতে এক যুবকের ট্রেনিং দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত যুবক প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের পাশাপাশি মহড়া ও ট্রেনিং দিচ্ছেন। ভিডিওটি দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ফেসবুক পেজে ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
এলাকাবাসীর দাবি, এ ধরনের অবৈধ অস্ত্র প্রদর্শন ও ট্রেনিং জননিরাপদার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা চলছে। ভিডিওটির সত্যতা যাচাই এবং অভিযুক্ত যুবকের অবস্থান শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সুজন মিয়া বড়লেখা: উপজেলা প্রতিনিধি 


















