ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে পুকুর পাড়ে বিদ্যুতের ফাঁদে কৃষকের মৃত্যু

মেহেরপুরের শোলমারী গ্রামের পিয়ারপুর মাঠে পুকুরপাড়ে ছড়িয়ে রাখা বিদ্যুতায়িত তারের সংস্পর্শে মসলেম ওরফে পারু (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সদর উপজেলার শোলমারি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফারুক শোলমারী গ্রামের নতুনপাড়ার বাসিন্দা। তিনি মৃত খেদুর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের জমিতে ঘাস কাটার পর ফেরার পথে এলাকার রিপন বিশ্বাসের পুকুরপাড়ে ছড়িয়ে রাখা বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানার কর্মকর্তা জানান,খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশের একটি টিম উপস্থিত হন এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিদ্যুৎ স্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানান এই কর্মকর্তা

স্থানীয়দের অভিযোগ, রিপন বিশ্বাস ওই মাঠে পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁসের খামার পরিচালনা করেন। মাছ ও হাঁস রক্ষার জন্য পুকুরের চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রাখা হয়েছিল। সেই তারের সংস্পর্শেই ফারুকের মৃত্যু হয়েছে বলে তাঁদের দাবি।

স্থানীয় কৃষকেরা জানান, কৃষিজমি ও চলাচলের পথের পাশে এভাবে বিদ্যুতের তার পেতে রাখা অত্যন্ত বিপজ্জনক। এতে যে কেউ দুর্ঘটনার শিকার হতে পারেন। তাঁরা এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবস্থা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেন।

এদিকে, ঘটনার পর পুকুরের পাহারাদার সেখান থেকে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনা ধামাচাপা দিতে দ্রুত লোকজন দিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে ফেলার নির্দেশ দেন পুকুর মালিক রিপন বিশ্বাস।

জনপ্রিয় সংবাদ

কুলাউড়ায় আদেশ কোম্পানীর চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা

মেহেরপুরে পুকুর পাড়ে বিদ্যুতের ফাঁদে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ১০:৪৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬