গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে আব্দুল্যা আল আরাফ ও মিফতাহুল জান্নাত নামে চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে। দুই বছরের এই শিশু দুটি একই দিনে জন্মগ্রহণ করেছিল। আবার একই দিনে মারা যাওয়ায় এলাকায় চাঞ্চল্য এবং শোকের সৃষ্টি হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরাফ ওই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র এবং মিফতাহুল আশরাফুলের কন্যা।
পুলিশ ও স্থানীয়রা জানান পরিবারের অজান্তে খেলতে গিয়ে বাড়ীর পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে খোঁজাখোঁজি করতে গিয়ে ডোবার পানি থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মোঃইসমাইল সিরাজী গাইবান্ধা প্রতিনিধি 


















