কুড়িগ্রামের ভূঙ্গামারী উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধন প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন সাব-রেজিস্ট্রার জনাব মোঃ মাহফুজুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রেজিস্ট্রার প্রক্রিয়া সহজীকরণ, হয়রানি কমানো এবং সরকারি সকল প্রকার ফি পদানে সহজিকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করে আসছেন বলে জানিয়েছেন সেবা গ্রহনকারীগণ। সেবায় দালাল নির্ভরতা কমাতে নিয়মিত তদারকি জোরদার করেছেন ভূঙ্গামারী উপজেলার সাব-রেজিস্ট্রার ।
নিয়ম নীতি অনুসরন করে দলিল লেখক গনের দলিল সম্পাদন / নিবন্ধনের পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতে অফিস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্যন্য ভুমিকা গ্রহন করেছেন।
সেবা প্রত্যাশীরা জানান, আগের তুলনায় বর্তমানে দলিল সম্পাদন, দলিলের নকলগ্রহনের ক্ষেত্রে সহজি করন, অফিসে কাজ করতে এসে হয়রানি অনেক কমেছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করলে সময়মতো সেবা নিশ্চিত হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। সচেতন মহল মতে, নাগেশ্বরী উপজেলা সাব-রেজিস্ট্রার প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা প্রদানে সাবরেজিস্ট্রার জনাব মোঃ মাহফুজুর রহমান এই দৃঢ় পদক্ষেপ একটি প্রশংসনীয় এবং অনুসরণযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।
ভূঙ্গামারী উপজেলা সাব-রেজিস্ট্রার জনাব মোঃ মাহফুজুর রহমান জানান, বৃহৎ ভুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে দলিল লেখক গন কে আমরা নিয়মিতভাবে সেবা প্রদান করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ যেন সহজ, স্বচ্ছ ও সময়মতো সেবা পায় এবং সেবা গ্রহণের সময় কেউ হয়রানির শিকার না হয়।
আমাদের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য স্বস্তি ও আস্থার প্রতীক হয়ে উঠুক। আমাদের লক্ষ্য হলো বৃহৎ ভূঙ্গামারী উপজেলায় সাব-রেজিস্টার কার্যালয়কে একটি সুশৃঙ্খল, জনবান্ধব ও দালালমুক্ত কার্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা।
মোঃ রেজাউল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার 


















