ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি ট্রাক থেকে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সবুজ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় আরও তিনজন পালিয়ে যায় বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলার পুটিমারী গ্রামসংলগ্ন ভাউলার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুনুর রশীদ।
আটক মোঃ সবুজ ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাসিন্দা। তিনি সহিবুর রহমানের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সবুজকে আটক করা হলেও অন্য তিনজন পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তি ও পলাতক তিনজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।
মাহফুজুল হক হিরা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 


















