ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি, শিক্ষার্থীদের পরামর্শ দিলেন ইউএনও

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিয়মিত সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরজাহান আক্তার সাথী।

কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও কৃষি, সমবায়, সমাজসেবা, জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে হাত ধোয়ার প্রয়োজনীয়তা, সঠিক নিয়ম এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও পরামর্শ প্রদান করেন। সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বিদ্যালয়ের আঙিনা, ওয়াশব্লকসহ বিভিন্ন স্থাপনা ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের পরিবেশ ও ব্যবস্থাপনা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

বিশ্ব হাত ধোয়া দিবসের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি, শিক্ষার্থীদের পরামর্শ দিলেন ইউএনও

আপডেট সময় : ০৩:৫১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬