ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে কয়েক শত মোটর সাইকেল বহর নিয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদেকুল ইসলাম

শারদীয় দুর্গাপূজার আনন্দ, সম্প্রীতি আর উৎসবের আমেজে মুখরিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৫ নং সৈয়দপুর ইউনিয়ন।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদেকুল ইসলাম।

এ সময় তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।

মোঃ সাদেকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে স্থানীয় মানুষের আস্থা অর্জনের চেষ্টা করে আসছেন।

তিনি বিশ্বাস করেন, ধর্ম যার যার, উৎসব সবার। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

একটি সম্প্রীতিপূর্ণ, উন্নত ও জনকল্যাণমুখী সৈয়দপুর ইউনিয়ন গড়ে তোলার প্রত্যাশা নিয়ে মানুষের পাশে থাকতে চান তিনি।

শারদীয় দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

জনপ্রিয় সংবাদ

মধুপুরে সড়ক দুর্ঘটনা, হতাহত বা প্রাণহানির ঘটনা নেই

পীরগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে কয়েক শত মোটর সাইকেল বহর নিয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাদেকুল ইসলাম

আপডেট সময় : ০৫:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬