কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার তালতলায় অবস্থিত দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার উদ্যোগে ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর, সোমবার বাদ আসর থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস হযরত মাওলানা লিয়াকত আলী। মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন সুলতানুল ওয়ায়েজীন মাহবুবুল উলামা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী (ঢাকা)। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন সুলতানুল ওয়ায়েজীন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী (দাঃ বাঃ)-এর বিশিষ্ট খলিফা হযরত মাওঃ মুফতি ওসমান গনি হাবিবী (মুহতামিম, খাতুনে জান্নাত কওমী মহিলা মাদ্রাসা ও খতিব, ক্যান্টনমেন্ট ফরিদপুর পুরাতন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, যশোর)। মাদ্রাসার উপাধ্যক্ষ ( সহকারী মুহাত্তামিম)মাওলানা মোঃ মাসুদুর রহমানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালতলা মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, তালতলা মসজিদ কমিটির সহ সভাপতি, গল্পকার,কবি ও সংগঠক ডাক্তার মোঃ আসমান আলী, সহ সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম সাবেক কমিশনার খন্দকার খায়রুল আমীন, ভেড়ামারা আদর্শ কলেজের শিক্ষক মোঃ নাজমুল ইসলাম স্বপন আনিসুজ্জামান শাহিন। পেশাগত দায়িত্ব পালনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার সভাপতি বিজেএম কলেজ শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা লেবু, সাংবাদিক জাহাঙ্গীর খাঁন, সাংবাদিক রাসেল, আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে হাফেজদের মাঝে পাগড়ী প্রদান করা হয়। মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করে আখেরাতের সওয়াব হাসিল করেন।
ভেড়ামারায় দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসার ১৫তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
-
এস. এম. আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যূরো চীফ, দক্ষিণাঞ্চল - আপডেট সময় : ০২:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- 4
জনপ্রিয় সংবাদ



















