ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎পিংক সাইকেল চালিয়ে কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি

‎
‎
‎​গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিদ্যালয়গামী ১২ জন কিশোরীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ বাইসাইকেল হস্তান্তর করা হয়।
‎
‎অনুষ্ঠানে ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের সন্তানদের শিক্ষায় আগ্রহী করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বাইসাইকেল প্রদানের মাধ্যমে স্কুলগামী কিশোরীদের দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে।” এর ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হওয়ার হার বাড়বে এবং ঝরে পড়ার প্রবণতা কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎​এ সময় জেলা প্রশাসক নিজে একটি পিংক (গোলাপি) রঙের বাইসাইকেল চালিয়ে উপস্থিত কিশোরীদের উৎসাহ দেন। এ সময় হাসিমুখে কিশোরীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা সাইকেল চালাতে পারো? আমি চালাচ্ছি, তোমরা আমাকে ফলো করো—দেখবা ঠিক পেরে যাবে।” জেলা প্রশাসকের এমন ব্যতিক্রমী ও প্রাণবন্ত অংশগ্রহণ পুরো অনুষ্ঠানজুড়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।
‎
‎​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভৌগোলিক দূরত্ব ও যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর অনেক ছাত্রী সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে সমস্যায় পড়ে। নতুন এই বাইসাইকেলগুলো তাদের প্রতিদিনের যাতায়াত সহজ করার পাশাপাশি শিক্ষাজীবনকে আরও গতিশীল ও স্বাচ্ছন্দ্যময় করতে কার্যকর ভূমিকা রাখবে।
‎
‎অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বাইসাইকেল গ্রহণকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যরা।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনার হাওরে চায়না দুয়ারি জালের আগ্রাসন হুমকিতে জলজ জীববৈচিত্র্য

‎পিংক সাইকেল চালিয়ে কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের ডিসি

আপডেট সময় : ০৩:১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬