ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারায় ইউএনও’র নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বিভিন্ন স্থানে গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় আটককৃত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।

অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমিরুল আরাফাত এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ গাজী আশিক বাহার। আটককৃতদের মধ্যে মোঃ তহিরুলকে (৪৬) ১ (এক) বছরের এবং মোঃ সেন্টু (৫৮), মোঃ সজীব (৩৬), মোঃ মহিদুল (৫০) ও মোঃ মতিয়ারকে (৩৭) ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন উক্ত ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে ভেড়ামারা থানার এএসআই শাহান সহ সঙ্গীয় ফোর্স, ইউএনও অফিস সংশ্লিষ্ট আনসার সদস্যগণ এবং ইউএনও কার্যালয়ের স্টাফগণ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিরুল আরাফাত বলেন, “মাদকের মরণকামড় থেকে যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই উদ্যোগ। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই আপোষহীন সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কাউখালী উপজেলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬

ভেড়ামারায় ইউএনও’র নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬