ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালী উপজেলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬

ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে কাউখালী সদর স্পোর্টিং ক্লাব বনাম তালুকদার পাড়া স্পোর্টিং ক্লাব একাদশ।

xরাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় আগামী ৩১ অক্টোবর দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। জমকালো ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে কাউখালী উপজেলা সদর স্পোর্টিং ক্লাব বনাম তালুকদার পাড়া স্পোর্টিং ক্লাব। কাউখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই খেলায় ৩২ টি দল অংশ গ্রহণ করে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কাউখালী বাসী খেলা গুলো উপভোগ করেছে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ৩২ টি টিমের খেলা কাউখালী উপজেলা সর্বস্তরের মানুষের মাঝে বয়ে এনেছে আনন্দের বন্যা।নক আউট পর্বের প্রতিটি খেলা অতিক্রম করে কাউখালী উপজেলা সদর স্পোর্টিং ক্লাব ও তালুকদার পাড়া স্পোর্টিং ক্লাব ফাইনাল খেলার গৌরব অর্জন করতে সমর্থ হয়েছে। ফাইনাল খেলা কে সামনে রেখে আয়োজক কমিটি তথা ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান বলেন, আমারা ফাইনাল খেলার জন্য একটা ঐতিহাসিক দিন হিসাবে স্মৃতি চারণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশাকরি কাউখালী উপজেলা বাসী আজীবন মনে রাখবেন। প্রথম বারের মত আমারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা পেয়েছি।এই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এই ফাইনাল খেলা উপভোগ করতে হাজার হাজার দর্শকের সমাগম ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।উক্ত খেলায় রাঙামাটি জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান বাবু দীপন তালুকদার দীপু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে তিনি আশা বাদ ব্যক্ত করেছেন। এছাড়া জেলা পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় : ০৪:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬