আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা শহরে এক বর্ণাঢ্য র্যালি ও মিছিলের আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে।
জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালি ও মিছিলটি আগামী ২৭ অক্টোবর (সোমবার) বিকেল ৩টায় লক্ষ্মীপুর জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। দলীয় সূত্রে জানা যায়, উক্ত মিছিলে প্রধান অতিথি ও নেতৃত্ব প্রদান করবেন লক্ষ্মীপুরের গণমানুষের নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া।
এ বিষয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহাগ বলেন দেশ ও দলের এই গুরুত্বপূর্ণ দিনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে ইউনিয়ন যুবদলের প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবেন।
নির্ধারিত সময়ে (২৭ অক্টোবর, বিকেল ৩টা) লক্ষ্মীপুর জেলা শহরে উপস্থিত হয়ে আনন্দ মিছিলটিকে সফল করার জন্য ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি জোর অনুরোধ জানানো হয়েছে।
মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি।