ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

রাঙামাটি জেলার সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’। এ কর্মসূচির অংশ হিসেবে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থান রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট এবং পাহাড়িকা বাস কাউন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সড়ক ও নৌপথে চলাচলের ক্ষেত্রে আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে চালক, মালিক ও যাত্রীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
পথসভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল বন্ধ করা জরুরি। অন্যদিকে, নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকতে হবে। নৌযানে যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও লাইফ জ্যাকেট নিশ্চিত করার পাশাপাশি নৌ আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।বক্তারা আরও বলেন, দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। চালক, যাত্রী, নৌযান ও যানবাহনের মালিকসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি, সদস্য মো. শাহ আলম ও মো. ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য, স্থানীয় যানবাহন ও নৌযানের চালক এবং সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।কর্মসূচি চলাকালে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নিরাপদ সড়ক ও নৌপথ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পথচারী ও চালকেরা।

জনপ্রিয় সংবাদ

আপডেট সময় : ০৮:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬