লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বলা/ৎকা/রের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় মাওলানা ইব্রাহিম নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। অপর অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদকে আটক করা যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) শিক্ষার্থীর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করলে ওই দিন বিকেল ৪টার দিকে মাদ্রাসা থেকে মাওলানা ইব্রাহিমকে আটক করে পুলিশ।
অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী মো. (ছদ্মনাম) (৯) সঙ্গে দীর্ঘদিন ধরে পালাক্রমে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।
শিক্ষার্থীর মা বলেন, ছেলেকে কোরআনে হাফেজ করার উদ্দেশ্যে মাদ্রাসাটির আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতোমধ্যে তার ছেলে পবিত্র কোরআনের চার পারা হিফজ করেছে। কিন্তু দুই ব্যক্তির বিরুদ্ধে ছেলেকে নির্যাতনের অভিযোগ উঠেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন অভিযোগের ভিত্তিতে মাওলানা ইব্রাহিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।
মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি। 


















