ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা দুই শিশু ভর্তি

দ্রুত চিকিৎসা শুরু, কয়েক দিনের মধ্যে সুস্থতার আশা চিকিৎসকদের

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা দুই শিশুকে ভর্তি করা হয়েছে। গতকাল (শুক্রবার) শিশু দুটির অভিভাবকেরা তাদের হাসপাতালে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসকেরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।

শিশু দুটির অভিভাবকদের জানান, হাসপাতালে আনার পরপরই চিকিৎসকেরা তাদের চিকিৎসা শুরু করেন। চিকিৎসকদের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপে তারা আশ্বস্ত হয়েছেন বলেও জানান অভিভাবকেরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশু দুটির চিকিৎসা চলছে। চিকিৎসকেরা আশা করছেন, আগামী কয়েক দিনের মধ্যে শিশু দুটি সুস্থ হয়ে উঠবে।

এদিকে, সাপে কাটার ঘটনায় আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে শান্ত রেখে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে।

সাপে কাটার মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক চিকিৎসাই পারে জীবন রক্ষা করতে।

জনপ্রিয় সংবাদ

নিয়মের বাহিরে হালনাগাদ হচ্ছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সার্ভিস বই

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা দুই শিশু ভর্তি

আপডেট সময় : ০৮:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬