হবিগঞ্জের বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের দায়ে মো. ফারুক মিয়া (২৯) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাকে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ফারুক মিয়া উপজেলার লোহাখলা গ্রামের মো. ফজর উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে ফারুক মিয়াকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বাহুবলে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
-
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- 12
জনপ্রিয় সংবাদ




















