ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া (৪২) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।

মঙ্গলবার ( ২০অক্টোবর) কাঞ্চন-ডাঙ্গা সড়কের ভোলাবো ইউনিয়নের পাইস্কা বালুরঘাট এলাকায় তারা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে যুবদল নেতা রিপন মিয়ার আত্মীয়স্বজন, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীসহ নারী-পুরুষ অংশ নেয়।

মানববন্ধনপূর্বক পাইস্কা এলাকায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন নিহত রিপন মিয়ার স্ত্রী শিল্পী বেগম, মামলার বাদী ও রিপন মিয়ার ছেলে শাওন ইফাত, ছেলে শাহিন মিয়া, ছোট বোন মনিরা বেগম, ভোলাবো ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাজী রাজন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি দল রিপন মিয়াকে কুপিয়ে হত্যা করেছে। এখনো একজন আসামীকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। অন্যথায় কাঞ্চন-ডাঙ্গা সড়ক অবরোধ সহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা কাঞ্চন-ডাঙ্গা সড়কের পাইস্কা এলাকা প্রদক্ষিণ করে।

উল্লেখ্য পূর্ব শত্রুতার জের, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়া ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলাবো ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ও কাঠ ব্যবসায়ী রিপন মিয়াকে গত ১৮অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রিপন মিয়ার ছেলে শাওন ইফাত বাদী হয়ে নয়জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

জনপ্রিয় সংবাদ

সিংড়া স্মার্ট প্রেসক্লাবে ৫০টি বই উপহার দিল সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

রূপগঞ্জে যুবদল নেতা রিপন মিয়া হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : ০৫:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬