ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, মাথায় আঘাতে যুবকের মৃত্যু

নওগাঁর পোরশায় মাটিকাটা নদীতে মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে সেলিম রেজা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা পোরশা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের মোঃ নুর বক্তের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাটিকাটা নদীতে মাছ ধরার রিং জাল বসানো নিয়ে সেলিম রেজার সঙ্গে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের (২৫) বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি তীব্র আকার ধারণ করলে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে সেলিম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ এবাদুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ ধরার রিং জাল বসানোকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

সিংড়া স্মার্ট প্রেসক্লাবে ৫০টি বই উপহার দিল সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

পোরশায় রিং জাল বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, মাথায় আঘাতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬