ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ধ্বংস করা হলো ৩০০ মিটার পাইপ

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় অবৈধভাবে ড্রেজার স্থাপন করে বিলের মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস করা হয় এবং একটি ড্রেজার মেশিন বিকল করা হয়।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে উপজেলার ইস্পিনজারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে ড্রেজার স্থাপন করে বিলের মাটি উত্তোলনের কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এ সময় প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংসের পাশাপাশি একটি ড্রেজার মেশিন বিকল করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় ধনবাড়ী থানা-পুলিশের সদস্য ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

অবৈধভাবে মাটি উত্তোলন রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জনপ্রিয় সংবাদ

চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ, একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলপ্রায় পরিবার

ধনবাড়ীতে অবৈধ ড্রেজারবিরোধী অভিযান, ধ্বংস করা হলো ৩০০ মিটার পাইপ

আপডেট সময় : ১০:০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬