ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজার বিজয়াদশমীর র‍্যালীতে অংশগ্রহণ করেন, মৌলভীবাজার ৪ সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী ও স্থানীয় বিএনপি নেতা

২১ অক্টেবর দুপুরে তিনি উপজেলার ও পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধারণ মানুষের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময়কালে আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতিতে আমরা বিশ্বাস করি।শ্রীমঙ্গল উপজেলার প্রতিটি ধর্মের মানুষ যুগে যুগে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এই সম্প্রীতির বন্ধন আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে।”

তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে যাতে সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রধান ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। পূজা শেষ অবধি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

পরিদর্শন শেষ করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ এলাকা ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত সবাইকে নিয়ে র‍্যালীতে অংশগ্রহণ করেন। পূজা কমিটির পক্ষ থেকে এই পরিদর্শন ও রেলিতে অংশগ্রহণ করার জন্য ও সহযোগিতার জন্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত

শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজার বিজয়াদশমীর র‍্যালীতে অংশগ্রহণ করেন, মৌলভীবাজার ৪ সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান

আপডেট সময় : ১০:২৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬