ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে দাদাকে হত্যার ঘটনায় নাতি গ্রেপ্তার, পুলিশ প্রশাসনের প্রেসব্রিপিং

উলিপুরে বাচ্চু মিয়া নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তার নাতি রাব্বি মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি হত্যায় ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বাচ্চু মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর তার হাত-পা বিচ্ছিন্ন করা হয়। পুলিশ বলছে, ঘটনার পরপরই উলিপুর থানা পুলিশ তদন্ত শুরু করে। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় বিশেষায়িত তদন্ত দল ও গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তথ্যপ্রযুক্তি, গোপন তথ্য এবং ছায়া তদন্তের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে ২২ বছর বয়সী রাব্বি মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন অভিযুক্ত। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ধরণীবাড়ী ইউনিয়নের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে দীর্ঘদিনের জমিজমাসংক্রান্ত বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এতে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তকে গ্রেপ্তার ও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলার তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় বিএনপি নেতার নেতৃত্বে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমে কাঁচা সড়ক মেরামত

কুড়িগ্রামের উলিপুরে দাদাকে হত্যার ঘটনায় নাতি গ্রেপ্তার, পুলিশ প্রশাসনের প্রেসব্রিপিং

আপডেট সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬